নর্থওয়েস্ট ব্যাংকে পদোন্নতির ভিত্তি হলো যোগ্যতা।
কোন পদ খালি হলে নিচের পথ থেকে কাউকে উত্তর পদে পদোন্নতি দেওয়া যায়। এতে কর্মীর উৎসাহ বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানে কর্মী সংস্থান হয়ে যায়। এ তিনটি ভিত্তি রয়েছে। জৈষ্ঠতা,যোগ্যতা, জ্যেষ্ঠতা ও যোগ্যতা। যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি বলতে যে ব্যক্তি কর্ম ক্ষেত্রে অধিক যোগ্য ও অভিজ্ঞতা পদোন্নতি ক্ষেত্রে তিনি বেশি উপযোগী।
উদ্দীপক আমরা দেখতে পায়, রতন ও স্বপন দুই বন্ধু নর্থ ওয়েস্ট ব্যাংকে একই সাথে যোগদান করেন। যোগদান করার পর তিনি কিছুদিনের মধ্যেই ব্যাংকিং ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেন এবং ঋণ দান, আদায় ও গ্রাহকের সাথে সম্পর্ক সর্বক্ষেত্রে স্বপন দক্ষতার পরিচয় দিয়েছে। তাই সে তিন বছরের মাথায় সিনিয়র অফিসার পদে পদোন্নতি পায়। এসব দেখে বলা যায় যে নর্থ ওয়েস্ট ব্যাংকের পদোন্নতি ভিত্তি হল যোগ্যতা।