ডায়মন্ড কোম্পানিতে প্রশিক্ষণের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ডায়মন্ড কোম্পানিতে প্রশিক্ষণের পদ পরিবর্তন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।একটি প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর উদ্দেশ্যে কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতিকে পদ পরিবর্তন বলে।এভাবে প্রশিক্ষণ দেওয়ার ফলে একজন কর্মী বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে।উদ্দীপকের ডায়মন্ড কোম্পানিতে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন শূন্য পদে নতুন কর্মী নিয়োগ করা হয়। নিয়োগকৃতদের প্রতিষ্ঠানের কার্যসম্পাদন দক্ষতা অর্জনে বিভিন্ন পদে স্থানান্তর করা হয়। দেখা যাচ্ছে, উক্ত প্রতিষ্ঠানে কর্মীরা বিভিন্ন পদে পরিবর্তন হয়ে প্রশিক্ষণ নিচ্ছে।তাই বলা যায়, ডায়মন্ড কোম্পানিতে প্রশিক্ষণের পদ পরিবর্তন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ডায়মন্ড কোম্পানিতে প্রশিক্ষণের কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর