উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধির জন্য করণীয় বিষয় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটি দক্ষতা বৃদ্ধির জন্য করণীয় হবে অন্য প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করা।প্রতিষ্ঠানের কর্মীদের কার্যক্ষেত্রে অধিক দক্ষতা বা ফলপ্রদতা অর্জনের লক্ষ্যে কর্মীদের কর্ম সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তত্বগত জ্ঞানের পাশাপাশি হাতে কলমে শিক্ষা প্রদানের যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণ একটি কর্মী উন্নয়ন পদ্ধতি।এর মাধ্যমে কর্মীর কার্যদক্ষতা বাড়ে। প্রতিষ্ঠানে যোগ্য কর্মী বাহিনী গড়ে ওঠে এবং কর্মীদের অধিকতর দায়িত্ব গ্রহণের সক্ষম করে তোলে।উদ্দীপকে দেখা যায় ডায়মন্ড কোম্পানি তাদের নতুন নিয়োগকৃত কর্মীদের পদ পরিবর্তন পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন। কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল উৎপাদন কৌশলের সাথে তাল মিলানো এই পদ্ধতির মাধ্যমে যথেষ্ট হচ্ছে না ফলে প্রতিষ্ঠানটির দক্ষতা ও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় হ্রাস পাচ্ছে।নতুন উৎপাদন কৌশলের সাথে তাল মিলানোর জন্য প্রতিষ্ঠানটির করণীয় হবে কাজের বাইরেও কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। ওয়ার্কশপ, সেমিনার,ই-ট্রেনিং ইত্যাদির মাধ্যমে কর্মীদের নতুন নতুন কৌশল শেখানো যাবে। এর ফলে কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে সাথে প্রতিষ্ঠানের উৎপাদনও বৃদ্ধি পাবে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধির জন্য করণীয় হবে নতুন প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধির জন্য করণীয় বিষয় বিশ্লে…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর