উদ্দীপকে উল্লিখিত দুইটি প্রতিষ্ঠানের মধ্যে কোনটির সংগঠন কাঠামো উত্তম?ব্যাখা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত দুইটি প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো সরলরৈখিক কাঠামো ও সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোর মধ্যে পদস্থ কর্মী সংগঠন কাঠামো উত্তম বলে আমি মনে করি।যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সরলরেখার আকারে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলে। এরূপ কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের উপর অতিমাত্রায় কর্তৃত্বশালী হয়। অধস্তন কর্মীরা বিনা দ্বিধায় উধ্বর্তনের আদেশ মানতে বাধ্য থাকে।উদ্দীপকের খালেদ একটি প্রতিষ্ঠানের মালিক। খালেদের প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে থেকে সকল কাজ সম্পাদন করে। খালেদের প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ দেখা দিলে সে তার বন্ধু ফিরোজের পরামর্শ নেয়।সরলরৈখিক সংগঠন কাঠামোতে স্বৈরতন্ত্রের প্রতি যোগ লক্ষ্য করা যায়। ফলে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদানের মাধ্যমেও কাজ আদায় করা হয়। এরূপ কাঠামোতে সমন্বয়ের সমস্যা দেখা দেয়। অন্যদিকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠনে সরলরৈখিক নির্বাহীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পদস্থ কর্মী সহযোগিতা করে।ফলে প্রতিষ্ঠানের নির্বাহীর কর্মভার লাঘব হয় এবং সমস্যার দ্রুত সমাধান হয়। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগে মধ্যে সমন্বয় সাধন সহজ হয়। তাই আমি মনে করি,সরলরৈখিক সংগঠন কাঠামো ও সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোর মধ্যে ও সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো উত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুইটি প্রতিষ্ঠানের মধ্যে কোনটির সংগঠন কাঠামো উত্ত…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর