উদ্দীপকে উল্লিখিত জনাব তামিমের ব্যবসায় সাফল্য লাভের ক্ষেত্রে তার নির্দেশনার প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব তামিমের ব্যবসায় সাফল্য লাভের ক্ষেত্রে তার স্বৈরাচারী নির্দেশনা প্রভাব নেতিবাচক।যে নির্দেশনা পদ্ধতিতে অধস্তন নিজস্ব কর্তৃত্ব ও ক্ষমতার বলে একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অধস্তনদের উপর চাপ সৃষ্টি ও ভয়-ভীতি প্রদর্শন করে কাজ আদায় করেন তাকে স্বৈরাচারী নির্দেশনা বলে। এরুক নেতৃত্বে উধ্বর্তন অধস্তনদের মতামত বা চিন্তা ভাবনাকে বিবেচনায় আনেন না।বরং অধস্তন্দের শাস্তি প্রদানের মাধ্যমে জোরপূর্বক কাজ আদায় করেন।উদ্দীপকে দেখা যায়,জনাব তামিম একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে ও কর্মীদের ওপর তার চাপিয়ে দেন। তিনি এর প্রভাব সম্পর্কে সচেতন নন।স্বৈরাচারী নির্দেশনা কর্মীরা ভালোভাবে নেয় না।তারা মনে কষ্ট নিয়ে বাধ্য হয়ে কাজ করে এবং সুযোগ পেলেই প্রতিষ্ঠান পরিত্যাগ করে। ফলে প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দেয়। প্রতিষ্ঠানের কাজে মনোযোগ দেয় না ফলে উৎপাদন কমে যায়। যা একটি ব্যবসা প্রতিষ্ঠানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই বলা যায়, জনাব তামিমের স্বৈরাচারী নির্দেশনা তার ব্যবসায় সাফল্য লাভের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব তামিমের ব্যবসায় সাফল্য লাভের ক্ষেত্রে তার নি…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর