উদ্দীপকে জনাব সোহানের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিভেদে কোনধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব সোহানের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতি ভেদে লক্ষ্য পরিকল্পনা।পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। এরূপ অভিপ্রেত ফল লক্ষ্যার্জনের জন্য প্রতিষ্ঠানের সকল উপায় উপাদান ও কর্ম প্রচেষ্টাকে কাজে লাগানো হয়। সার্বিকভাবে প্রতিষ্ঠানের জন্য একটি লক্ষ্য ঠিক করা হয় এবং তার আলোকে বিভিন্ন বিভাগ বা স্তরে অধি-লক্ষ্য নির্ধারণ করা হয়।উদ্দীপকের জনাব সোহান বাংলাদেশের একজন পোশাক রপ্তানিকারক। তিনি ইউরোপের একটি দেশ থেকে বিভিন্ন ডিজাইনের পোশাক রপ্তানির বড় একটি ফরমায়েশ পান। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের মানুষ আবর্ত বিবেচনা করে প্রস্তাবটি গ্রহণ করেন। ফরমায়েশকৃত পণ্য সরবরাহের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি পোশাক রপ্তানিকে একটি লক্ষ্য ধরে নিয়ে প্রতিষ্ঠানে মজুদ উপায়-উপকরণাদি বিবেচনা করে একটি পরিকল্পনা প্রণয়ন করেছেন। তাই বলা যায়,প্রকৃতিভেদে জনাব সোহানের গৃহীত পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সোহানের গৃহীত পরিকল্পনাটি প্রকৃতিভেদে কোনধরনের? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর