উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে জনাব সোহানের ব্যবসায়ে সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে জনাব সোহান এর ব্যবসায় সফলতার কারণ উত্তম পরিকল্পনা প্রণয়ন।ভবিষ্যতে কি করা হবে এটা পূর্বেই ঠিক করে নেওয়াকে পরিকল্পনা বলে। পরিকল্পনা একটি প্রতিষ্ঠানের দিকনির্দেশনা হিসেবে কাজ করে। পরিকল্পনার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার সময় ও ব্যয় সাশ্রয় করতে পারে।একটি উত্তম পরিকল্পনা প্রতিষ্ঠানকে তার লক্ষ্যর্জনের দিকে নিয়ে যায়।উদ্দীপকের জনাব সোহান একজন পোষাক রপ্তানিকারক। তিনি ইউরোপের একটি দেশ থেকে পোশাক রপ্তানির বড় একটি ফরমায়েশ পেলেন। তিনি তার প্রতিষ্ঠানের সামর্থ্য ও কর্মীদের মান অনুযায়ী প্রস্তাবটি গ্রহণ করেন এবং ফরমায়েশকৃত পণ্য সরবরাহে একটি পরিকল্পনা প্রণয়ন করে পণ্য সরবরাহ করতে সক্ষম হন।জনাব সোহান ব্যবসায়ে সফল হয়েছেন কারণ তিনি একটি উত্তম পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। তিনি তার প্রতিষ্ঠানের সামর্থ্য ও কর্মীদের মান অনুযায়ী কাজগুলো ভাগ করে দেন। তার পরিকল্পনায় ছিল সঠিক পথ নির্দেশনা এবং লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনায় সমন্বয় ও যোগসূত্র। তাই বলা যায়,জনাব সোহান এর ব্যবসা সফলতার কারণ ছিল উত্তম পরিকল্পনা প্রণয়ন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে জনাব সোহানের ব্যবসায়ে সফলতার কারণ বিশ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর