উদ্দীপকে উল্লিখিত ফিরোজের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফিরোজের প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো ব্যবহার করা হয়েছে।যে সংগঠন কাঠামোতে কর্তৃত্বরেখা ওপর থেকে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে এবং সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য একজন সহযোগী বা পদস্থ কর্মী নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। এতে নির্বাহীর কার্যভার কিছুটা লাঘব হয় এবং সমস্যার দ্রুত সমাধান করা যায়।উদ্দীপকের জনাব ফিরোজের প্রতিষ্ঠানে নির্বাহীদের কাজে সহায়তা করার জন্য কয়েকজন বিশেষজ্ঞ কর্মী আছেন।সংগঠন কাঠামোটি সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোর সাথে পুরোপুরি মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের ফিরোজের প্রতিষ্ঠানে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো ব্যবহার করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফিরোজের প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো কোন ধরনের? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর