উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনয়নে ব্যবস্থাপনা পরিচালকের গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনয়নে ব্যবস্থাপনা পরিচালকের গৃহীত পদক্ষেপ হওয়া উচিত কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি অনুসরণ করা।কর্তৃত্ব হল আদেশ দানের অধিকার এবং দায়িত্ব হল জবাবদিহি করার বাধ্যবাধকতা।অধিকার ও বাধ্যবাধকতায় সমতা রক্ষণের নীতিকেই ব্যবস্থাপনার কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি বলে। কোনো ব্যক্তির নিকট থেকে সঠিকভাবে কাজ পেতে চাইলে তাকে কর্তৃত্ব ও দায়িত্ব বুঝিয়ে দিতে হয়।তেমনি উভয়ের মাঝে যাতে সমতা বজায় থাকে সেটিও নিশ্চিত করা আবশ্যক।একজনকে হিসাব নিরীক্ষার দায়িত্ব দিলে তাকে প্রয়োজনীয় খাতাপত্র হিসাব তলব করার কর্তৃত্বও প্রদান করা উচিত।উদ্দীপকে দেখা যায়, জনাব ফয়সাল তার প্রতিষ্ঠানে আদেশের ঐক্য নীতি অনুসরণ করছেন। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক বিভাগীয় প্রধানদের প্রতিষ্ঠানের লিখিত নীতিমালা ও নির্দেশের বাইরে কোন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিতে চান না। এতে প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা বাধাগ্রস্ত হচ্ছে।বিভাগীয় প্রধানদের যেহেতু আদেশ দানের ক্ষমতা দেওয়া হয়েছে,সেহেতু তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনে নির্দেশনার বাইরেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া উচিত। এর ফলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হতে নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে না। বিভাগীয় প্রধান যেটি সঠিক হবে মনে করে সিদ্ধান্ত নিলে সময় ও অপচয় রোধ হবে। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বাধাগ্রস্ত হবে না। তাই বলা যায়, প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনয়নে ব্যবস্থাপনা পরিচালকের গৃহীত পদক্ষেপ হওয়া উচিত কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণে নীতি অনুসরণ করা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা আনয়নে ব্যবস্থাপনা পরি…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর