উদ্দীপকের প্রথম পর্যায়ে মি. অর্ণবের নেতৃত্বের ধরন কীরূপ ছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথম পর্যায়ে মিস্টার অর্ণবের নেতৃত্ব ছিল পিতৃসুলভ নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা সদস্যদের উপর বেশি কর্তব্য, কর্তৃত্ব পরায়ন হলেও পিতার মতো সদয় ও কল্যাণকামী হয়ে থাকেন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতাকর্মীদের মনে শ্রদ্ধাবোধ জাগাতে চেষ্টা করেন। এরূপ নেতৃত্বে প্রকৃত ও ক্ষমতা নেতার হাতে কেন্দ্রীভূত থাকে। নেতা তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। তবে কর্মীদের স্নেহ মমতা দিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন। উদ্দীপকে মিস্টার অর্ণব অধীনস্থদের প্রতি খুবই সদয় থাকেন। তাদের অভাব অভিযোগের প্রতি মনোনিবেশ করেন। মমতার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। কিন্তু তিনি সকল সিদ্ধান্ত নিজেই গ্রহণ করেন। এই থেকে বোঝা যায় যে মিস্টার অর্ণবের নেতৃত্বের ধরন ছিল পিতৃসুলভ নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রথম পর্যায়ে মি. অর্ণবের নেতৃত্বের ধরন কীরূপ ছিল? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর