নেতৃত্বের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত মি. অর্ণবের প্রতিষ্ঠানে ইতিবাচক ফল বয়ে আনবে— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নেতৃত্বের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত মিস্টার অর্ণবের প্রতিষ্ঠানের ইতিবাচক ফল বয়ে আনবে। যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব ও ক্ষমতা নিজের কাছে আবর্তন না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এই ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদস্যদের সাথে আলাপ আলোচনা করা হয়। এতে কর্মীদের স্বতঃস্ফূর্ত ভাব বজায় থাকে। এই ধরনের নেতৃত্বে দ্বিমুখী যোগাযোগ থাকে। উদ্দীপকে মিস্টার অর্ণব তার নেতৃত্বকে পিতৃসুলভ নেতৃত্ব থেকে পরিবর্তন করে গণতান্ত্রিক নেতৃত্বে পরিবর্তন করতে চাইছেন। এর ফলে কর্মীরা মতামত দিতে পারবে যার মাধ্যমে তাদের মধ্যে সৃজনশীলতা প্রকাশ হবে। কর্মীদের মধ্যে আন্ত:ব্যক্তিক সম্পর্ক বৃদ্ধি পাবে। এই ধরনের নেতৃত্ব কর্মীদের কার্য সন্তুষ্টি বাড়ে যার ফলে উৎপাদনশীলতাও বাড়ে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নেতৃত্বের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত মি. অর্ণবের প্রতিষ্ঠানে ইতিবাচক …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর