উদ্দীপকে উল্লিখিত জনাব আরাফাতের কাঙ্খিত ফললাভের জন্য গৃহীত ব্যবস্থার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব আরাফাতের কাঙ্ক্ষিত ফললাভের জন্য গৃহীত ব্যবস্থা অর্থাৎ সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ যৌক্তিক।বিচ্যুতির কারণ নির্ধারণের পর সংশোধন মূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। এই ধাপে ভবিষ্যতে যাতে বিচ্যুতি না ঘটে এ লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনক্ষম ব্যবস্থা কি হতে পারে তা নিরূপণ এবং পরবর্তী পরিকল্পনায় কিভাবে তা অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব আরাফাত বিচ্যুতি থেকে বাঁচাতে কাঙ্ক্ষিত ফললাভের জন্য অধীনস্থ শ্রমিকদের প্রশিক্ষণের পাশাপাশি সুপারভাইজারদের অন্য বিভাগে বদলি করেন এবং উক্ত পদে দক্ষ সুপারভাইজারদের পদায়ন করেন অর্থাৎ তিনি বিচ্যুতির কারণ মূল্যায়ন করে সংশোধনীমূলক ব্যবস্থা কি হতে পারে তা ভেবেছেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।উৎপাদন বিভাগে বিচ্যুতির একটা বড় কারণ হলো শ্রমিকদের অদক্ষতা এবং এক্ষেত্রে সুপারভাইজারদের যথাযথ নির্দেশনার অভাব। এরূপ কারণ প্রমাণিত হলে স্বভাবতই শ্রমিক-কর্মীদের দক্ষতার উন্নয়ন আবশ্যক। সেই সাথে সুপারভাইজারদের উন্নয়ন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন পড়ে। যা উদ্দীপকের জনাব আরাফাত করেছেন এবং তার ব্যবস্থাটি সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আরাফাতের কাঙ্খিত ফললাভের জন্য গৃহীত ব্যবস্থা…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর