প্রতিষ্ঠানটির সফলতায় জনাব আহসান ও জনাব রাকিনের অবদান কি সমানভাবে গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
উত্তর: হ্যাঁ প্রতিষ্ঠানের সফলতায় জনাব আহসান এবং জনাব রাকিনের অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। উত্তরের সপক্ষের যুক্তিগুলো নিচে প্রদর্শন করা হলোঃউদ্দীপকের জনাব আহসান উচ্চ স্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত। প্রতিষ্ঠানের উদ্যেগ গ্রহণ লক্ষ্য ও কৌশল নির্ধারণ,পূর্বানুমান,অর্থসংস্থান,দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারনের জন্য সর্বোচ্চ স্তরের নির্বাহীদের নিয়ে গঠিত স্তরকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে।প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ,কোম্পানির সচিব,ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্রমুখ ব্যক্তিবর্গ এ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত।এ পর্যায়ের সাথে সংশ্লিষ্ট ব্যবস্থাপক বা নির্বাহীগণ প্রতিষ্ঠানের জন্য উদ্দেশ্য ও নীতি নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও কৌশল নিয়ে থাকেন।অপরপক্ষে, জনাব রাকিন একজন নিম্ন স্তরের ব্যবস্থাপক।মধ্যম স্তরের ব্যবস্থাপনা কর্তৃক প্রদত্ত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ও কার্যক্ষেত্রে নিয়োজিত কর্মীবৃন্দের তদারকির দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত স্তরকে নিম্ন স্তরের ব্যবস্থাপনা বলে।প্রতিষ্ঠানের কর্মনায়ক,তত্বাবধায়ক,ফোরম্যান, অফিস সুপার,শাখা ব্যবস্থাপক প্রভৃতি এ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত।এ পর্যায়ের উপরে থাকেন মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকগণ আর নিচের দিকে থাকেন ব্যস্থাপনার সাথে সংশ্লিষ্ট নন এমন কর্মী বা শ্রমিকবৃন্দ।যারা কিনা সর্বদা প্রতিষ্ঠানের কাজগুলো বাস্তবায়ন করে এবং কাজের সাথে সংশ্লিষ্ট থাকে।ব্যবস্থাপনার কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উচ্চ স্তর থেকে শুরু করে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের সতঃস্ফূর্তভাবে কাজ করতে হয়।তাছাড়া ব্যবস্থাপনার কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হয়না।যেমনঃ উচ্চ স্তরের ব্যবস্থাপনা মধ্যম স্তরের ব্যবস্থাপনাকে কোনো নির্দেশ দিলো আর তা নিম্ন স্তরের নিকট মধ্যম স্তর নিম্ন স্তরের ব্যবস্থাপনাকে অবগত করলো না বা অবগত করলেও নিম্ন স্তরের ব্যবস্থাপনা তা সম্পাদন করলো না।তাহলে কি কোনোভাবে ব্যবস্থাপনার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব। তাই ব্যবস্থাপনার কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিটি স্তরের অবদান গুরুত্বপূর্ণ। আর এজন্যই আমি মনে করি, ব্যবস্থাপনার সফলতায় জনাব আহসান এবং জনাব রাকিনের অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির সফলতায় জনাব আহসান ও জনাব রাকিনের অবদান কি সমানভাবে গু…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর