প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের কোন ধাপে অবস্থান করছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের "পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যয়নের" ধাপে অবস্থান করছে।তা নিচে ব্যাখা করা হলোঃপরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যায়ন পর্যায়ে পরিকল্পনার উপযুক্ততা বা নির্ভুলতা পরীক্ষা করা হয়। স্থায়ীভাবে গ্রহণ বা বর্জনের আগে একে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়।এতে পরিকল্পনাটি সফল বলে বিবেচিত হলে তা চূড়ান্ত করা হয়। অন্যাথায়, প্রয়োজনীয় সংশোধনী আনার চিন্তা করতে হয়। উদ্দীপকের একটি জনপ্রিয় ও শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য সারিতে নতুন একটি পণ্য যোগ করতে ইচ্ছুক এবং তারা বাজার যাচাই করে কন্ডিশনার বাজারজাতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি বাজারে প্রবেশের কৌশল হিসেবে তাদের একটি মিনিপ্যাক শ্যাম্পুর সাথে একটি মিনিপ্যাক কন্ডিশনার বিনামূল্যে এক মাস বিক্রয়ের বিষয়টি নিয়ে যাচাই বাছাই করছে।উদ্দীপকটি পর্যালোচনা করে বোঝা যাচ্ছে যে, প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের "পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যয়নের" ধাপে অবস্থান করছে।কারণ উদ্দীপকের বিষয়বস্তুগুলো পরিকল্পনার প্রণয়নের "পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যয়নের ধাপের বিষয়বস্তুর সাথে অধিক সম্পর্কযুক্ত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি পরিকল্পনা প্রণয়নের কোন ধাপে অবস্থান করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর