সেঞ্চুরি নিটিংওয়্যার প্রকৃতিগত কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: সেঞ্চুরি নিটিংয়্যার প্রকৃতিগত লক্ষ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করেছে।তা নিচে ব্যাখা করা হলোঃলক্ষ্য হলো পরিকল্পনার মূল অভিপ্রায় বা প্রত্যাশিত ফল।লক্ষ্য মূলত উদ্দেশ্যের সুর্নিষ্টকরণের সাথে সম্পৃক্ত। যখন কোনো উদ্দেশ্যকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়, তখন তাকে লক্ষ্য বলে।একে কেন্দ্র করেই ব্যবস্থাপকীয় কার্যক্রম আবর্তিত হতে থাকে।যেমনঃ কোনো প্রতিষ্ঠানের নিট আয় ২০% বাড়ানো,১০% ব্যয় কমানো। উদ্দীপকের সেঞ্চুরি নিটিংওয়্যার দীর্ঘদিন ধরে সফলতার সাথে পণ্য উৎপাদন করে আসছে।তারা বরবরই তাদের লক্ষ্যমাত্রা অর্জন করে এসেছে। বর্তমানে তাদের সাপ্তাহিক একহাজার একক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কিন্তু গতমাসে কয়েকটি মেশিনে ত্রুটি দেখা দিলে সেগুলো পরিবর্তন করে নতুন মেশিন পুনঃস্থাপন করা হয়। সার্বিক দিক বিবেচনা করে সাপ্তাহিক এক হাজার এককের পরিবর্তে তা এক হাজার তিনশত এককে পুনঃনির্ধারণ করা হয়।এ থেকে বোঝা যায় যে, সেঞ্চুরি নিটিংওয়্যার প্রকৃতিগত দিক থেকে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করেছে।কারণ সেঞ্চুরি নিটিংয়্যারের কার্যক্রমগুলো লক্ষ্যভিত্তিক পরিকল্পনার সাথে মিলে যাচ্ছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সেঞ্চুরি নিটিংওয়্যার প্রকৃতিগত কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছে? ব্…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর