'X [গণিত] প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরন ব্যাখ্যা কর।
উত্তর: X প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরণ হলো সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। তা নিচে ব্যাখা করা হলোঃ সরলরৈখিক নির্বাহীর কার্যভার লাঘব ও কার্যকরভাবে কর্মকান্ড পরিচালনার জন্য বিশেষজ্ঞ বা উপদেষ্টা কর্মী নিয়োগ করে যে সংগঠন কাঠামো তৈরি করা হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে।এটি হলো সরলরৈখিক ও বিশেষজ্ঞ কর্মীর সমন্বিত রূপ।এ ধরনের সংগঠনে সরলরৈখিক কর্মকর্তাকে যথোপযুক্ত পরামর্শ ও উপদেশ দেওয়ার জন্য পদস্থ কর্মীদের উপদেষ্টা বা বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করা হয়।এরূপ সংগঠনে উপদেষ্টাগণ শুধু উপদেশ বা পরামর্শ দিয়ে থাকেন।সিদ্ধান্ত নেওয়া বা আদেশ -নির্দেশ দেওয়ার ক্ষমতা তাদের থাকে না।এক্ষেত্রে সরলরৈখিক কর্মকর্তাগণই সমস্ত ব্যবস্থাপকীয় ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। উদ্দীপকের X একটি আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান। ঋণের কার্যক্রম ও দেশের প্রচলিত আইন সম্পর্কিত বিষয়ে প্রায়শই প্রতিষ্ঠানটিকে আইনি জটিলতা মোকাবিলা করতে হয়। এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব আবিরকে আইনি বিষয়ে সহায়তা প্রদান করার জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। ফলে জনাব আবির যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন। উদ্দীপক এবং সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন পর্যালোচনা করে দেখা যায় যে,দুইটি পক্ষ একই বিষয়ভিত্তিক পদ্ধতিতে প্রতিষ্ঠান পরিচালনা করছেন।তাই সবশেষে বলা যায়, X প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরণ হলো সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
'X প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোর ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর