প্রতিষ্ঠানটি কি প্রতিযোগিতা মোকাবিলা করতে সক্ষম হবে? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ প্রতিষ্ঠানটি প্রতিযোগিতা মোকাবেলা করতে সক্ষম হবে।নিচে এ ব্যাপারে আমার মতামত তুলে ধরা হলোঃ প্রতিষ্ঠানটি বাজারে প্রবেশের জন্য প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করছে।যেকোনো পণ্যের প্রচারের জন্য বা বিক্রয় বৃদ্ধির জন্য প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়।বিপণন প্রসারের হাতিয়ার সমূহ হলোঃ বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, জনসংযোগ, বিক্রয় প্রসার,প্রত্যক্ষ বা সরাসরি বিপণন।তন্মধ্যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করেছে।পণ্য বিক্রির পরিমাণ বাড়ানোর জন্য স্বল্পকালীন যে উদ্দীপনা মূলক পদক্ষেপ নেওয়া হয় তাকে বিক্রয় প্রসার বলে।বিক্রয় প্রসারের মাধ্যমে পণ্য, সেবা বা ধারণা বিক্রির জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়।যেমনঃ একটি লুঙ্গি কিনলে সাথে বিনামূল্যে একটি রুমাল দেওয়া। একটি কিনলে সমজাতীয় বা অন্য আরেকটি পণ্য ফ্রি। উদ্দীপকের একটি জনপ্রিয় ও শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য সারিতে নতুন একটি পণ্য যোগ করতে ইচ্ছুক এবং তারা বাজার যাচাই করে কন্ডিশনার বাজারজাতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি বাজারে প্রবেশের কৌশল হিসেবে সরাসরি প্রতিষ্ঠানের নামে মিনিপ্যাক কন্ডিশনার অথবা Buy one get one free অর্থাৎ তাদের একটি মিনিপ্যাক শ্যাম্পুর সাথে একটি মিনিপ্যাক কন্ডিশনার বিনামূল্যে এক মাস বিক্রয়ের বিষয়টি নিয়ে যাচাই বাছাই করছে। সঠিকভাবে বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করলে এবং পণ্যের গুণগত মানের সাথে দামের সামঞ্জস্যতা থাকলে তাহলে যে কোনো পণ্য বা সেবা অবশ্যই বাজারে একটি ইতিবাচক সাড়া ফেলবে এবং মুনাফা অর্জন করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধীকরণের কাজটি করতে পারবে। সবশেষে আমি বলতে পারি যে,প্রতিষ্ঠানটি যদি উপরিউক্ত বিক্রয় প্রসারের কাজ সঠিকভাবে করতে পারে তাহলে অবশ্যই প্রতিষ্ঠানটি প্রতিযোগিতা মোকাবেলা করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি কি প্রতিযোগিতা মোকাবিলা করতে সক্ষম হবে? তোমার মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর