সরলরৈখিক সংগঠন জটিল ও বৃহদায়তন প্রতিষ্ঠানে অনুপযোগী - ব্যাখ্যা কর।
উত্তর: যে সংগঠন কাঠামোতে ক্ষমতা বা কতৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে সরলরেখার মতো পর্যায়ক্রমে নিচের স্তরে নিয়োজিত কর্মীদের কাছে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলা হয়। সরলরৈখিক সংগঠন কাঠামো সহজ-সরল প্রকৃতির সংগঠন।বর্তমানকালের সম্প্রসারিত জটিল ব্যবসায়িক প্রেক্ষাপটে সরলরৈখিক সংগঠন যথোপযুক্ত নয়।বেশ কিছু প্রতিবন্ধকতার জন্য সরলরৈখিক জটিল ও বৃহদায়তন প্রতিষ্ঠানের অনুপযোগী। তাহলোঃ বিশেষায়নের অভাব,ক্ষমতা কেন্দ্রীভূতকরণ,কার্যভার বৃদ্ধি, দক্ষ কর্মকর্তার অভাব, স্বজনপ্রীতি ও তোষামোদি, প্রেষণার অভাব,নমনীয়তার অভাব,দক্ষ ব্যবস্থাপকের অভাব,যোগাযোগ সমস্যা, সংঘবদ্ধ প্রচেষ্টা সহযোগিতার অভাব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সরলরৈখিক সংগঠন জটিল ও বৃহদায়তন প্রতিষ্ঠানে অনুপযোগী - ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর