কেন বিশেষ শাখায় তাকে জনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: কেন বিশেষ শাখা বলতে' বৈজ্ঞানিক ব্যবস্থাপনা' শাখা এবং তাকে বলতে, 'ফ্রেডরিক উইন্সলো টেলরকে' জনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার যৌক্তিকতা নিচে বিশ্লেষণ করা হলোঃএফ. ডব্লিউ. টেলর মিডভেল স্টিল কোম্পানিতে ১৮৭৮ সালে শ্রমিক হিসেবে যোগ দেন।কাজের দক্ষতা ও বুদ্ধিমত্তার সাহায্যে পদোন্নতির ধারাবাহিকতায় তিনি মাত্র ২৮ বছর বয়সে কোম্পানির প্রধান প্রকৌশলী পদ লাভ করেন।উৎপাদনের গুণগত মান বাড়ানো এবং উৎপাদন ব্যয় কমানোর জন্য তিনি গতানুগতিক বিশৃঙ্খল অবৈজ্ঞানিক নীতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতি, রীতিনীতি, ও কার্যপ্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন।শ্রম বিরোধ কমাতে তিনি কার্যভিত্তিক প্রণোদনামূলক মজুরি প্রথা চালু করেন।এছাড়া কাজ সম্পাদনে সময় ও গতি নীরিক্ষা এবং ক্লান্তি নিরসনের উপায় নিয়ে মতামত তুলে ধরেন।মূলত এগুলো কারণেই তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। যা নিঃসন্দেহে একটি যৌক্তিক উপাধি। কারণ যে বিষয়ে যে ব্যক্তি জানবে এবং সে বিষয়ের উন্নতি ত্বরান্বিত করে জনকল্যাণ বয়ে নিয়ে আসবে সেই বিষয়ের জন সেই'ই হবে। কেননা এটি তার যৌক্তিক প্রাপ্য।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কেন বিশেষ শাখায় তাকে জনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার যৌক্তিকতা বি…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর