জনাব আরিফের আদর্শ ব্যবস্থাপকের কোন দক্ষতা থাকলে প্রতিষ্ঠানটির সমস্যা সমাধান সহজ হবে? তোমার মতামত দাও।
উত্তর: জনাব আরিফের আদর্শ ব্যবস্থাপকের কারিগরি দক্ষতা থাকলে প্রতিষ্ঠানটির সমস্যা সমাধান সহজ হবে।নিচে তা তুলে ধরা হলোঃএকটি নির্দিষ্ট কাজ কীভাবে করতে হবে সে সংক্রান্ত বিশেষ ও স্বতন্ত্র ধারণাকে কারিগরি দক্ষতা বলে।অর্থাৎ কাজ সম্পাদনে যে বিশেষ পদ্ধতি, কলা-কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয়,তা সঠিকভাবে ব্যবহার করাই হলো কারগরি দক্ষতা। যেমনঃ হিসাববিজ্ঞান, প্রকৌশলী ও আধুনিক প্রযুক্তিবিষয়ক জ্ঞান প্রভৃতি। কারিগরি জ্ঞান নিম্ন স্তরের নির্বাহিদের জন্য খুবই প্রয়োজন। কেননা, এ স্তরের নির্বাহীগণ তাদের অধীনস্থদের কাজ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সাথে সরাসরি সংশ্লিষ্ট। প্রত্যেক ব্যবস্থাপকের জন্য কারিগরি দক্ষতা একটি বিশেষ এবং অপরিহার্য দক্ষতা হিসেবে বিবেচিত হয়।কোনো প্রতিষ্ঠানের সফলতা অর্জনের পেছনে উক্ত প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের প্রিজম কোম্পানির হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব আরিফ হিসাব শাখায় তার অধীনস্থ তিনজন কর্মকর্তাকে তাদের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সময়ে সময়ে তাদের কাজের তদারকিও করেন। প্রয়োজনে জবাবদিহিতারও ব্যবস্থা করেন।এছাড়াও সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে যে ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন তাও তিনি প্রদান করেন।কিন্তু সম্প্রতি হিসাবে কিছু গরমিল লক্ষ্য করেছেন যা প্রত্যাশিত নয়।বিষয়টি নিয়ে তিনি চিন্তিত। এ থেকে বোঝা যাচ্ছে যে,জনাব আরিফের কারিগরি দক্ষতা থাকলে এরূপ সমস্যা হতো না।কারণ তিনি তার অধীনস্থদের সেভাবেই পরিচালিত করতে পারতো এবং সেই নির্দেশনানুযায়ী কাজ করতেন।যার মাধ্যমে কোনো সমস্যার সৃষ্টি হতো না।তাই আমি মনে করি যে,জনাব আরিফের আদর্শ ব্যবস্থাপকের কারিগরি দক্ষতা থাকলে প্রতিষ্ঠানটির সমস্যা সমাধান সহজ হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আরিফের আদর্শ ব্যবস্থাপকের কোন দক্ষতা থাকলে প্রতিষ্ঠানটির সমস্য…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর