জনাব আরিফ দায়িত্ব অর্পণের ক্ষেত্রে হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আরিফ দায়িত্ব অর্পণের ক্ষেত্রে হেনরি ফেয়লের কতৃত্ব ও দায়িত্বে ভারসাম্যের নীতি অনুসরণ করেছেন। তা নিচে ব্যাখা করা হলোঃকতৃত্ব বলতে আদেশ-নির্দেশ দান এবং পুরস্কার ও শাস্তি দেওয়ার বৈধ ক্ষমতাকে বোঝায়।আর দায়িত্ব বলতে সন্তোষজনকভাবে কোনো কাজ সম্পাদন করার বাধ্য বাধকতা বা কর্তব্যকে বোঝায়।কর্মীদের দিয়ে কাজ করাতে হলে নির্বাহীকে প্রয়োজনীয় কতৃত্ব বা ক্ষমতা দিতে হয়।এরূপ কতৃত্ব প্রদানের ফলে, কতৃত্ব প্রাপ্ত ব্যক্তির ওপর বিভিন্ন ধরনের দায়িত্বও দেওয়া হয়। তবে কতৃত্ব ও দায়িত্বের মধ্যে অবশ্যই ভারসাম্য ও সমতা রাখতে হবে।প্রিজম কোম্পানির হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব আরিফ হিসাব শাখায় তার অধীনস্থ তিনজন কর্মকর্তাকে তাদের দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সময়ে সময়ে তাদের কাজের তদারকিও করেন। প্রয়োজনে জবাবদিহিতারও ব্যবস্থা করেন।এছাড়াও সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে যে ধরনের সহযোগিতা তাদের প্রয়োজন তাও তিনি প্রদান করেন।জনাব আরিফের কর্মকান্ড দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে যে, দায়িত্ব অর্পণের ক্ষেত্রে হেনরি ফেয়লের কতৃত্ব ও দায়িত্বে ভারসাম্যের নীতি অনুসরণ করেছেন।কারণ হেনরি ফেয়লের কতৃত্ব ও দায়িত্বে ভারসাম্য নীতির সাথে জনাব আরিফের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সহ অন্যান্য কর্মকান্ড সম্পর্কিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আরিফ দায়িত্ব অর্পণের ক্ষেত্রে হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর