বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধান কীভাবে জনাব মাসুদকে লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারেন? তোমার মতামত দাও।
উত্তর: বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধান সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে জনাব মাসুদকে লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারেন।এ ব্যাপারে আমার মন্তব্য নিচে তুলে ধরা হলোঃনিয়ন্ত্রণ প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ে চিহ্নিত বিচ্যুতি বা ভুল -ত্রুটি সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। যেসব কারণে ভুল-ত্রুটি বা বিচ্যুতি হয়েছে,সেসব কারণ দূর করার জন্য ব্যবস্থা নিতে হয়।প্রয়োজনে পরিকল্পনাকে নতুন করে সাজাতে হয়।পাশাপাশি সংগঠিতকরণ,কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেষণা দেওয়া এমনকি নিয়ন্ত্রণ প্রক্রিয়াতেও পরিবর্তনের প্রয়োজন হতে পারে।উদ্দীপকের বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধান তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি টার্গেট স্থির করে দেন এবং প্রতি সপ্তাহে তাদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সপ্তাহে তিনি লক্ষ্য করলেন জনাব মাসুদ তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন।তাই বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধান সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে জনাব মাসুদকে লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধান কীভাবে জনাব মাসুদকে লক্ষ্য অর্জনে সহা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর