জনাব মাসুদ নিয়ন্ত্রণের যে ধাপে রয়েছেন তার পরবর্তী ধাপ কোনটি? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মাসুদ নিয়ন্ত্রণের যে ধাপে রয়েছেন তার পরবর্তী ধাপ হলো বিচ্যুতির কারণ শনাক্তকরণ। তা নিচে ব্যাখা করা হলোঃনির্ধারিত আদর্শমানের সাথে সম্পাদিত প্রকৃত কার্যফলের সাথে তুলনা করে যে পার্থক্য বের হয়, তাকে বিচ্যুতি বলে।নিয়ন্ত্রণের এ পর্যায়ে আদর্শমানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা করে বিচ্যুতি পাওয়া গেলে তার কারণ শনাক্ত করা হয়।অনেক কারণেই বিচ্যুতি সৃষ্টি হতে পারে।যেমনঃ যন্ত্রপাতির ত্রুটি,কর্মচারীদের বেশি অনুপস্থিতি ও অদক্ষতা, নিম্নমানের কাঁচামাল, প্রশিক্ষণের অভাব,অনুন্নত প্রযুক্তির ব্যবহার ও আর্থিক সীমাবদ্ধতা।উদ্দীপকের বিক্রয় বিভাগের বিভাগীয় প্রধান তার অধীনস্থ সকল কর্মীকে মাসিক একটি টার্গেট স্থির করে দেন এবং প্রতি সপ্তাহে তাদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সপ্তাহে তিনি লক্ষ্য করলেন জনাব মাসুদ তার লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছেন।এখানে মাসুদের কার্যফলকে আদর্শমানের সাথে তুলনা করেই তার কাজের বিচ্যুতি জানা গেছে।কিন্তু তার কাজের বিচ্যুতি এখনও জানা যায় যে প্রকৃতপক্ষে কোন কারণে জনাব মাসুদের কাজে বিচ্যুতি হয়েছে।তাই সবশেষে বলা যায় যে,জনাব মাসুদ নিয়ন্ত্রণের যে ধাপে রয়েছেন তার পরবর্তী ধাপ হলো বিচ্যুতির কারণ শনাক্তকরণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব মাসুদ নিয়ন্ত্রণের যে ধাপে রয়েছেন তার পরবর্তী ধাপ কোনটি? ব্যাখ্…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর