মি. আকরামের গৃহীত সর্বশেষ পদক্ষেপ কি তার প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম? যুক্তিসহ লেখ।
উত্তর: হ্যাঁ মি. আকরামের গৃহীত সর্বশেষ পদক্ষেপ তার প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। নিচে যুক্তিসহ উপস্থাপন করা হলোঃমি. আকরামের গৃহীত শেষ পদক্ষেপ হলো কার্যভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠানের কার্যাবলিকে সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন বিভাগে বিভক্ত করে প্রত্যেক বিভাগে একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব অর্পন করা হলে যে সংগঠনের তৈরি হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে।বিশেষজ্ঞদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সরলরৈখিক কাজ সম্পাদনের দায়িত্ব দেওয়ার মাধ্যমেই কার্যভিত্তিক সংগঠন তৈরি করা হয়।বর্তমানে মি. আকরামের প্রতিষ্ঠানে শ্রমিক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং তার কার্যভার ও কাজের পরিধি বেড়েছে। পারিবারিক প্রয়োজনে এক সপ্তাহের অবকাশ প্রয়োজন হলে তার অবর্তমানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত হয়।এখন তিনি প্রতিষ্ঠানটিকে তিনটি প্রধান বিভাগে ভাগ করে তিনজন অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করতে ইচ্ছুক।মি. আকরামের কার্যভিত্তিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বেশ কিছু সুবিধা পাবেন।তন্মধ্যে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, বিশেষজ্ঞতার নীতি বাস্তবায়ন,কর্মীগণকে সুবিধা প্রদান,মিতব্যয়ীতা অর্জন,উৎপাদন বৃদ্ধি,পণ্যের গুণগত মান বৃদ্ধি, নমনীয়তা বৃদ্ধি এবং ব্যয় হ্রাস।এই সকল সুবিধা প্রাপ্ত হয়ে মি. আকরামের প্রতিষ্ঠান পরিচালিত হলে নিঃসন্দেহে উন্নয়ন করবে।তাই বলা যায়, আকরামের গৃহীত সর্বশেষ পদক্ষেপ তার প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. আকরামের গৃহীত সর্বশেষ পদক্ষেপ কি তার প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিক…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর