উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোর কোন সীমাবদ্ধতার কারণে মি. আকরাম সংকটের সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোর কার্যভার বৃদ্ধি ও বিশেষায়নের সীমাবদ্ধতার কারণে মি.আকরাম সঙ্কটের সম্মুখীন হয়েছেন।তা নিচে ব্যাখা করা হলোঃউদ্দীপকের মি. আকরামের সংগঠনটি সরলরৈখিক সংগঠন। এই সংগঠনটি ছোট পরিসরের জন্য উপযুক্ত এবং তাতে পরিচালনাও সহজ হয়।কিন্তু লোকবল বাড়লে এবং কাজের পরিধি বাড়লে সরলরৈখিক সংগঠনে বেশ সমস্যা দেখা দেয় যেমনঃবিশেষায়নের অভাব, ক্ষমতা কেন্দ্রীভূতকরণ, কার্যভার বৃদ্ধি, দক্ষ কর্মকর্তার অভাব, স্বজনপ্রীতি ও তোষামোদি,প্রেষণার অভাব,নমনীয়তার অভাব,দক্ষ ব্যবস্থাপকের অভাব সহ নানাবিধ সীমাবদ্ধতা। উদ্দীপকের মি.আকরাম পঞ্চাশ বছর পূর্বে পঞ্চাশ জন কর্মী নিয়ে একটি নির্মাণ প্রতিষ্ঠান নির্মাণ করেন।যেখানে সরলরৈখিক সংগঠন কাঠামো থাকায় তার পরিচালনা করতে সুবিধা হয়।কিন্তু বর্তমানে তার শ্রমিক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং তার কার্যভার ও কাজের পরিধি বেড়েছে। পারিবারিক প্রয়োজনে এক সপ্তাহের অবকাশ প্রয়োজন হলে তার অবর্তমানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত হয়।এমন সমস্যা সৃষ্টি হওয়ার মূল কারণ হলো কার্যভার বৃদ্ধি এবং বিশেষায়নের অভাব। প্রতিষ্ঠানের কর্মীরা শুধু মি. আকরামের কথানুযায়ী কাজ সম্পন্ন করছে।তারা কখনো বিশেষায়নের আওতায় আসেনি।তারা বিশেষায়িত হলে কোন কাজ কিভাবে করতে হবে এবং কোনো সমস্যায় পড়লে সুষ্ঠু সমাধান জানতো এবং জটিল পরিস্থিতি মোকাবিলা করতে পারতো।মূলত উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোর কার্যভার বৃদ্ধি ও বিশেষায়নের সীমাবদ্ধতার কারণে মি.আকরাম সঙ্কটের সম্মুখীন হয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংগঠন কাঠামোর কোন সীমাবদ্ধতার কারণে মি. আকরাম সংকটে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর