ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে জনাব জাহিনের নেতৃত্বের ধরন কোনটি?ব্যাখ্যা কর।
উত্তর: ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে জনাব জাহিনের নেতৃত্বের ধরন হলো গণতান্ত্রিক নেতৃত্ব। তা নিচে ব্যাখা করা হলোঃ নেতা যখন কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে নেতৃত্ব দেয়, তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে কর্মীদের কাজের প্রশংসা করা হয় এবং স্বীকৃতিস্বরূপ তাদের আর্থিক বা অনার্থিক সুযোগ সুবিধা বাড়ানো হয়। এরূপ নেতৃত্ব অধীনস্থ কর্মীদের মাঝে সুদূরপ্রসারি ইতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকের বিক্রয় বিভাগের প্রধান জনাব জাহিন মনে করেন কর্মীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করা হলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে অংশগ্রহণ করে।তাই তিনি কর্মীদের সাথে সম্পর্ক স্বাভাবিক রেখে কাজ করতে পছন্দ করেন। উদ্দীপকের আলোচনা দেখে বোঝা যাচ্ছে যে, জনাব জাহিন কর্মীদের সাথে ভালো সম্পর্ক রেখে ইতিবাচক নেতৃত্ব প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের চেষ্টা করে। তাই সবশেষে বলা যায় যে,ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে জনাব জাহিনের নেতৃত্বের ধরন হলো গণতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে জনাব জাহিনের নেতৃত্বের ধরন কোনটি?ব্যাখ্য…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর