প্রতিষ্ঠানটিতে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিষ্ঠানটিতে অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়েছে।তা নিচে ব্যাখা করা হলোঃপ্রতিষ্ঠানে নিয়োজিত বা কর্মরত কর্মীদের মধ্যে থেকে বা তাদের মাধ্যমে বা তাদের পরিচয়ে কোনো কর্মী সংগ্রহ করাকে অভ্যন্তরীণ উৎস বলে।অভ্যন্তরীণ উৎসের উপাদানগুলো হলোঃ পদোন্নতি, বদলি ও পদাবনতি, কর্মরত কর্মীদের সুপারিশ, সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ, শ্রমিক সংঘের সুপারিশ। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে সম্প্রতি একজন সহকারী ব্যবস্থাপক অবসরে গেলে পদটি শূন্য হয়। জনাব সিয়ামের অনুরোধে তার শ্যালক জনাব আরমানকে জনাব সাইফ উক্ত পদে নিয়োগ দান করেন।এক্ষেত্রে প্রতিষ্ঠানটির কর্মী সংগ্রহের জন্য অভ্যন্তরীণ উৎসের "কর্মরত কর্মীদের সুপারিশের উপাদানটি গ্রহণ করেছে।কোনো প্রতিষ্ঠান কর্মী সংগ্রহের জন্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসের বিভিন্ন উপাদান থেকে কর্মী সংগ্রহ করতে পারে।যেমনটি উদ্দীপকের প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ উৎসের কর্মরত কর্মীদের মাধ্যমে কর্মী সংগ্রহ করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটিতে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর