জনাব আমানের জন্য কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতির কোনটি উত্তম? যুক্তিসহ বর্ণনা কর।
উত্তর: জনাব আমানের জন্য কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতির "শিক্ষানবিশ পদ্ধতি'' উত্তম।তা নিচে যুক্তিসহ বর্ণনা করা হলো।প্রতিষ্ঠানে কর্মরত ও নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হলে তাদের মাধ্যমে প্রত্যাশিত কার্যফল লাভ করা যায়। কাজ সম্পাদনে কর্মীদের আগ্রহ, দক্ষতা ও গুণগত মান উন্নয়নের জন্য সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া দরকার। উদ্দীপকের জনাব আমান একজন নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী ব্যবস্থাপক।তার কর্মদক্ষতা নিয়ে ঊর্ধ্বতনেরা চিন্তিত। তাই জনাব আরমানকে একজন দক্ষ ব্যবস্থাপকের অধীনে ছয় মাস রেখে স্থায়ীভাবে নিয়োগ দিতে তারা তারা একমত। এক্ষেত্রে জনাব আমানের জন্য প্রবেশনা পদ্ধতি উত্তম হবে। প্রশিক্ষণার্থীকে অত্যান্ত দক্ষ ও অভিজ্ঞ নির্বাহি বা বিশেষজ্ঞের অধীনে রেখে পেশাগত বিষয়ে হাতে কলমে শিক্ষাদান করাকে শিক্ষানবিশ পদ্ধতি বলে।এটি একটি অনানুষ্ঠানিক পদ্ধতি। তাত্বিকভাবে অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগ শেখানোর জন্য প্রবেশনা পদ্ধতি ব্যবহার করা হয়।এতে সংশ্লিষ্ট শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থীর ব্যবহারিক জ্ঞানের প্রসার হয়। উদ্দীপকে নিয়োগকৃত কর্মী প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ পদ্ধতি। এরূপ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ঐ কাজের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। অতঃপর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এতে কর্ম ক্ষেত্রে কর্মীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নতি ও সফলতা অর্জিত হয়। তাই আমি মনে করি, জনাব আরমানের জন্য কাজের মাধ্যমে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিটি উত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব আমানের জন্য কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতির কোনটি উত্তম? যুক্ত…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর