উদ্দীপকের স্টার গ্রুপ-এর নেওয়া পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? - ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে স্টার গ্রুপ এর পরিকল্পনায় উত্তম পরিকল্পনার নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। একটি প্রতিষ্ঠানের একবার একাধিক লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে। তবে পরিকল্পনা প্রণয়নের আগে এর উদ্দেশ্য সুনির্দিষ্ট করে নিতে হয়। উদ্দেশ্যবিহীন কোন পরিকল্পনা প্রতিষ্ঠানের জন্য ফলপ্রসু হয় না। অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশ বিশ্লেষণের পর প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হয়। এসব লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট, সুনির্দিষ্ট, বৈধ, বাস্তব সম্মত ও তথ্যভিত্তিক হওয়া আবশ্যক। উদ্দীপকের স্টার গ্রুপ একটি গার্মেন্টস প্রতিষ্ঠার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী ফ্যাক্টরি স্থাপন করলো। জমি কেনা,কর্মী নিয়োগ যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহের পর ফ্যাক্টরি চালু করল। এই থেকে বোঝা যায়, স্টার গ্রুপের মালিক সুনির্দিষ্ট ও লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নিয়ে পরিকল্পনামাফিক এগিয়ে গিয়েছেন। তাই বলা যায় স্টার গ্রুপের পরিকল্পনায় উত্তম পরিকল্পনা সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের স্টার গ্রুপ-এর নেওয়া পরিকল্পনায় উত্তম পরিকল্পনার কোন বৈ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর