উদ্দীপকে জনাব ফাহিম ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করছেন? – ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. ফাহিম ব্যবস্থাপনার নিম্নস্তরের ব্যবস্থাপক এর দায়িত্ব পালন করছেন। শ্রমিক কর্মীদের সরাসরি তদারকি ও পরিচালনায় জড়িতদের কাজকে নিম্নস্তরের ব্যবস্থাপনা বলে। নিম্নস্তরের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের জন্য গৃহীত প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি অংশগ্রহণ করে ও প্রত্যক্ষভাবে শ্রমিককর্মীদের সাথে সম্পর্কিত।মধ্যম স্তর ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও কার্যক্রমের বাস্তব রূপদানের জন্য এ স্তরের ব্যবস্থাপকগণ দায়ী থাকেন।শাখা ব্যবস্থাপক, উপব্যবস্থাপক, ফোরম্যান, সুপারভাইজারগণ এ স্তরের আওতাভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে জনাব ফাহিম একজন উৎপাদন প্রকল্পে একজন সুপারভাইজার। এই থেকে বোঝা যায় তিনি ব্যবস্থাপনার নিম্নস্তরের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব ফাহিম ব্যবস্থাপনার কোন স্তরের দায়িত্ব পালন করছেন? – …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর