ব্যবস্থাপনা যে নীতি লঙ্ঘনের কারণে জনাব ফাহিমের কাজে সমস্যা হচ্ছে— উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন কর ।
উত্তর: আদেশের ঐক্য নীতি লঙ্ঘনের কারণে জনাব ফাহিমের কাজে সমস্যা হচ্ছে। আদেশের ঐক্য নীতির মূল কথা হলো একজন কর্মী প্রত্যক্ষভাবে একই সময়ে শুধু একজন ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ পাবে এবং তাকে মেনে চলবে। কর্মী কাজের জন্য শুধুমাত্র একজন বস বা উদ্বোধন এর কাছে জবাবদিহি করবেন। এবং তার নির্দেশ মেনে চলবে। দ্বৈত অধীনতা বা একাধিক নির্বাহীর অধীনে থেকে একজন কর্মী সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। তাছাড়া একাধিক কাজ একত্র সম্পাদন করা একজনের পক্ষে সম্ভব হয় না। এতে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়ে বাধাগ্রস্থ হয়। তাই হেনরি ফেয়ল বলেছেন, দ্বৈত অধীনতা পরিহার করা উচিত। উদ্দীপকে আমরা দেখতে পাই, জনাব ফাহিমের কাজের জন্য একাধিক ব্যবস্থাপকের নিকট জবাবদিহি করতে হয়। দুইজন ব্যবস্থাপকের কাছে জবাবদিহীতার কারণে তার কাজের গতিশীলতা ব্যাহত হয়। একজন কর্মীর একই সময়ে শুধু মাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পেলে। সুষ্ঠুভাবে এবং সুশৃংখলভাবে তার কাজ সম্পন্ন করা সম্ভব হয়। উদ্দীপকেও আমরা এই ধরনের ঘটনা দেখতে পাই। তাই বলা যায় যে আদেশের ঐক্য নীতির লঙ্ঘনের ফলে জনাব ফাহিম তার কাজের গতিশীলতায় সমস্যায় ভুগছেন
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনা যে নীতি লঙ্ঘনের কারণে জনাব ফাহিমের কাজে সমস্যা হচ্ছে— উ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর