উদ্দীপকে মি. সাইফুর রহমান কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা দেওয়ার সাথে ব্যবস্থাপনার কোন কাজের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. সাইফুর রহমান কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা দেওয়ার সাথে ব্যবস্থাপনার প্রেষণা কাজের মিল পাওয়া যায়। ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। এই কাজগুলো হলো পরিকল্পনা প্রণয়ন, সংঘটিতকরণ, কর্মী সংস্থান নির্দেশনা, প্রেষণা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা কার্যাবলী পরিকল্পনার মাধ্যমে শুরু হয় পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। এবং ব্যবস্থাপনা চক্রের ৫ নম্বর ধাপ হলো প্রেষণা। কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত ও উৎসাহিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে। এটি ব্যবস্থাপনার একটি মনস্তাত্ত্বিক কাজ। এটি কর্মীদের কাজের প্রতি ইচ্ছা আগ্রহ উদ্দীপনা ও কর্মশক্তি বাড়িয়ে দেয়। এতে কর্মীরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ সম্পাদনে সচেষ্ট হন। উদ্দীপকে আমরা দেখতে পাই মিস্টার সাইফুর রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের যথেষ্ট সুবিধা প্রদান করেন। কর্মীদের এই সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে আমরা তার কাজের মধ্যে ব্যবস্থাপনার প্রেষণা কাজের বৈশিষ্ট্য দেখতে পায়। তাই বলা যায় মিস্টার সাইফুর রহমানের কাজটি ব্যবস্থাপনার প্রেষণা কাজের সাথে মিল পাওয়া যায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. সাইফুর রহমান কর্মীদের যথেষ্ট সুযোগ-সুবিধা দেওয়ার সাথে…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর