প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী প্রতিষ্ঠানকে সফল করে তুলতে সহায়তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী প্রতিষ্ঠানকে সফল করে তুলতে সহায়তা করে। উক্তিটি একদমই যথার্থ। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা প্রতিষ্ঠানের নীতি, আদর্শ, উদ্দেশ্য এবং কাজ সম্পাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা অর্জন করতে পারে। প্রশিক্ষণের ফলে কর্মীর জ্ঞান যোগ্যতা ও দক্ষতা বাড়ে প্রশিক্ষণ কর্মীদের কাজের প্রতি মনোভাবের পরিবর্তন করে। এতে কর্মীদের আচার-আচরণ আরো পরিবর্তন ঘটে। প্রশিক্ষণের ফলে কর্মীরা নির্ভুলভাবে কাজ করে ফলে প্রতিষ্ঠানে তত্ত্বাবধান এর কাজ অনেক সহজ হয়। এছাড়াও নতুন নতুন আধুনিক প্রযুক্তি, কলা কৌশল, যন্ত্রপাতি সম্পর্কে কর্মীদের পূর্ণাঙ্গ ধারণা দেওয়া সম্ভব হয় প্রশিক্ষণের মাধ্যমে। উদ্দীপকে দেখতে পাই, আশা ফুড প্রোডাক্টসে কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ফলে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের সম্ভবপর হয়। তাই বলা যায় যে, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী প্রতিষ্ঠানকে সফল করে তুলতে সহায়তা করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী প্রতিষ্ঠানকে সফল করে তুলতে সহায়তা উদ্দীপকের…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর