উদ্দীপকে X ট্রেডার্সের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের x ট্রেডার্স এর নেতৃত্ব মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিজে কর্ম বিমুখ থাকেন। তিনি কর্মীদের প্রতি সুনির্দিষ্ঠভাবে আদেশ নির্দেশ দেন না বা কাজে হস্তক্ষেপ করেন না। এক্ষেত্রে কর্মীরা নিজেদের ইচ্ছামত কাজ করে থাকেন। এরূপ নেতৃত্বে নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দিয়ে নিজে দায়িত্ব এড়িয়ে চলেন। উক্ত লক্ষ্য বাস্তবায়নে তার প্রত্যক্ষ কোন ভূমিকা থাকে না নেতার অবহেলা ও কর্মবিমুখতার কারণে এরূপ নেতৃত্বাধীন প্রতিষ্ঠানে প্রায় সময়ই বিশৃঙ্খলা বিরাজ করে। উদ্দীপকে x ট্রেডার্স এর এমডি মিস্টার মোমিন লক্ষ নির্ধারণ করে দেন এবং লক্ষ্য বাস্তবায়নে তার কোন প্রত্যক্ষ ভূমিকা রাখেন না। সবকিছু অধীনস্থদের উপরে ছেড়ে দেন। এই থেকে বোঝা যায় যে, উদ্দীপকে x ট্রেডার্স এর এমডি মিস্টার মোমিন এর নেতৃত্ব মুক্ত বা লাগামহীন নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে X ট্রেডার্সের নেতৃত্ব কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর