উদ্দীপকে বর্ণিত জনাব বিপ্লব কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব বিপ্লব মধ্যস্তরের ব্যবস্থাপক। যে স্তরের ব্যবস্থাপক উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কর্তৃক প্রণীত নীতি ও পরিকল্পনা সমন্বয় ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয় তাকে মধ্যস্তরের ব্যবস্থাপক বলে। নিম্ন স্তরের ব্যবস্থাপকরা যাতে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে সে বিষয় এই স্তর থেকে তদারকি করা হয়। এরা সাধারণত উচ্চপর্যায়ের ব্যবস্থাপকের কাছ থেকে সামগ্রিক কৌশল, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হন এবং তা নির্দিষ্ট কর্মসূচিতে পরিণত করেন এবং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের নির্দেশনা দেন। এরা মূলত উচ্চ স্তর ও নিম্নস্তরে ব্যবস্থাপনার মধ্যে সেতুবন্ধন তৈরি করে থাকেন। প্রতিষ্ঠানের বিভাগীয় ব্যবস্থাপক, উপ মহাব্যবস্থাপক, সহকারী মহাব্যবস্থাপক আঞ্চলিক ব্যবস্থাপক প্রভৃতি ব্যক্তি এই স্তরের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব বিপ্লব গ্লোরি নিটওয়্যার এর কারখানা ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের মৌলিক উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি নিজস্ব বিভাগীয় পরিকল্পনা তৈরি করে অধীনস্থ ইউনিট সমূহকে বাস্তবায়নের নির্দেশনা দেন। এসব থেকে বোঝা যায় যে জনাব বিপ্লব একজন মধ্যস্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব বিপ্লব কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর