“জনাব বিপ্লব ও জনাব বকুলের ব্যবস্থাপকীয় দক্ষতা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে সহায়ক। ”—উদ্দীপকে আলোকে মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
উত্তর: জনাব বিপ্লব ও জনাব বকুলের ব্যবস্থাপকীয় দক্ষতা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের সহায়ক। প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে সামনে রেখে সকল মানবিক ও বস্তুগত উপকরণে সঠিকভাবে ব্যবহার ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রত্যাশিত ফল অর্জন করা কে ব্যবস্থাপকীয় দক্ষতা বলে। একজন ব্যবস্থাপকের অনেক ধরনের দক্ষতা থাকা প্রয়োজন। যেমন -কারিগরি দক্ষতা, মানবীয় দক্ষতা, ধারণাগত দক্ষতা, সমস্যা অনুধাবনের দক্ষতা ইত্যাদি। নিম্ন স্তরের ব্যবস্থাপকদের জন্য কারিগরি দক্ষতা এবং মধ্যস্তরের ব্যবস্থাপকের জন্য মানবীয় বা আন্তঃব্যাক্তিক দক্ষতা থাকা বিশেষভাবে প্রয়োজন। উদ্দীপকে জনাব বিপ্লব একজন মধ্যস্তরের ব্যবস্থাপক এবং জনাব বকুল একজন নিম্ন স্তরের ব্যবস্থাপক। জনাব বিপ্লব উচ্চ স্তরের ব্যবস্থাপনা করতে গৃহীত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। অন্যদিকে জনাব বকুল মধ্যস্তরের ব্যবস্থাপক প্রণীত কর্মসূচি বাস্তবায়ন ও কর্মীদের কাজে তদারকি করেন তারা দুইজনই দক্ষ না হলে তবে তাদের অধীনস্থদের সঠিকভাবে নির্দেশনা দিতে পারবেন না। ফলে অধীনস্তরা সহজে কাজ করতেও পারবেনা।প্রতিষ্ঠানের সকল মানবীয় ও বস্তুগত উপকরণে সর্বোচ্চ ব্যবহার করাও সম্ভব হবে না অর্থাৎ তাদের দুই জনের ই ব্যবস্থাপকীয় দক্ষতার ফলে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের সক্ষম হবে। তাই বলা যায় জনাব বিপ্লব ও জনাব বকুল এর ব্যবস্থাপকীয় দক্ষতা প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের সহায়ক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“জনাব বিপ্লব ও জনাব বকুলের ব্যবস্থাপকীয় দক্ষতা প্রতিষ্ঠানের সাফল্য…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর