জনাব মনিরের প্রতিষ্ঠান ত্যাগের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যবস্থাপনার নীতির আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব মনিরের প্রতিষ্ঠানে পারিশ্রমিকের নীতির লঙ্ঘন ঘটেছে। কর্মীদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা প্রভৃতি বিবেচনা করে সন্তোষজনক পারিশ্রমিক প্রদান কে পারিশ্রমিকের নীতি বলা হয়। কর্মীদের পারিশ্রমিক যাতে ন্যায্য ও সন্তোষজনক হয় এদিকেও ব্যবস্থাপনা নজর দেওয়া প্রয়োজন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মীদের তাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক দেওয়া উচিত। উদ্দীপকে দেখা যায় জনাব মনিরের প্রতিষ্ঠানে একই ধরনের যোগ্যতা সম্পন্ন এবং একই সাথে যোগদান করা অন্যান্য ব্যবস্থাপকের সম্মানী তার থেকে অনেক বেশি। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেও কোন সমাধান না হলে তিনি প্রতিষ্ঠান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। একই যোগ্যতা সম্পন্ন এবং একই দায়িত্ব ও কর্তব্যপালন করা সকল ব্যক্তিকে একই ধরনের পারিশ্রমিক দেওয়া প্রয়োজন। যদি তা না হয় তা পারিশ্রমিকের নীতির লংঘন ঘটে। যেহেতু একই যোগ্যতা সম্পন্ন অন্য ব্যবস্থাপকের সম্মানী তার থেকে অনেক বেশি। তাই জনাব মনিরের প্রতিষ্ঠান ত্যাগের সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব মনিরের প্রতিষ্ঠান ত্যাগের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যবস্থাপনার ন…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর