উদ্দীপকে পাওনা আদায়ে ব্যবস্থাপনার কোন কাজটি ইতিবাচক ভূমিকা রেখেছে? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাওনা আদায় এর ক্ষেত্রে ব্যবস্থাপনার প্রেষণা কাজটি ইতিবাচক ভূমিকা রেখেছে। ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মীদের আচরণ স্বতঃস্পূর্তভাবে লক্ষ্যের দিকে পরিচালনা করার কৌশলকে প্রেষণা বলে। প্রেষণার মাধ্যমেই কর্মীদের কাজের প্রতি আগ্রহ তৈরি করা যায়। এর মাধ্যমেই কর্মীদের কর্ম প্রচেষ্টাকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা যায়। আর্থিক অনার্থিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় বলে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা তৈরি হয়। প্রেষণার মাধ্যমে কাজের অনুকূল পরিবেশ তৈরি হয় যেখানে কর্মীরা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে প্রবল আগ্রহ উত্তম ও কৌতূহলের সাথে কাজ করতে পারে। উদ্দীপকে হাসান এন্টারপ্রাইজ মাস শেষে সর্বোচ্চ পাওনা আদায়কারীকে Employee of the month হিসেবে ঘোষণা দেওয়ার পাশাপাশি বোনাস প্রদান করেন। প্রেষণার ফলে কোন জটিল কাজ সম্পাদন এ কর্মীরা সচেষ্ট থাকে। উদ্দীপকে Employee of the month এবং বোনাস দেওয়ার ফলে কর্মীরা তাদের কাজের প্রতি অনেক বেশি আগ্রহী থাকে এবং সব কাজের প্রতি সন্তুষ্ট থাকে। যা প্রতিষ্ঠানের পরবর্তী লক্ষ্য অর্জনে অনেক সহজ হয়। তাই বলা যায় যে, উদ্দীপকে পাওনা আদায় এ ব্যবস্থাপনার প্রেষণা কাজটি ইতিবাচক ভূমিকা রেখেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পাওনা আদায়ে ব্যবস্থাপনার কোন কাজটি ইতিবাচক ভূমিকা রেখেছে?…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর