উদ্দীপকের পরিকল্পনার ব্যর্থতার কারণ উল্লেখপূর্বক সমাধানের উপায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পরিকল্পনা ব্যর্থ হওয়ার মূল কারণ হচ্ছে গ্রহণযোগ্যতার অভাব এবং তা সমাধানের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন না করা।পরিকল্পনা প্রণয়নকারীদের দ্বারা গৃহীত পরিকল্পনা পালনযোগ্য মনে করে সাদরে গ্রহণ করা কি পরিকল্পনার গ্রহণযোগ্যতা বলা হয়। পরিকল্পনা যাদের দ্বারা বাস্তবায়িত হবে তাদের নিকট এটি অবশ্যই গ্রহণযোগ্যতা পেতে হবে। কর্মীরা যদি পরিকল্পনাকে কোন কারণে নেতিবাচকভাবে নেয় তাহলে তার সঠিক বাস্তবায়ন করা সম্ভব হবে না।উদ্দীপকে প্যারাগন লিমিটেডের উৎপাদন লক্ষ্যমাত্রা পরবর্তী পাঁচ বছরে বর্তমানের চেয়ে তিনগুণে উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য নতুন যন্ত্রপাতি সংযোজনসহ প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা হয়। এটা কর্মীদের কাজের চাপ ও দায়িত্ব বেড়ে যায় কর্মীরা তার আন্তরিকভাবে মেনে নিতে পারছে না। ফলে কর্মীদের কাজে ব্যাপক মাথায় অমনোযোগিতা প্রকাশ পায় এবং কর্তৃপক্ষ তাদের উৎপাদন লক্ষ্যমাত্রা কমিয়ানা সিদ্ধান্ত গ্রহণ করে।উদ্দীপকে পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো পরিকল্পনার অবাস্তবতা। যে কারণে কর্মীরা কাজ করতে আগ্রহ পাচ্ছে না এবং প্রতিষ্ঠানটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। এমন অবস্থায় উদ্দীপকের কর্তৃপক্ষের উচিত পরিকল্পটাকে পরিবর্তন করে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা। যে পরিকল্পনা গ্রহণ করলে কর্মীরা তারা সহজে গ্রহণ করবে এবং তা বাস্তবায়নে সফল হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিকল্পনার ব্যর্থতার কারণ উল্লেখপূর্বক সমাধানের উপায় বিশ্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর