ঔষধ কোম্পানি কর্তৃক প্রণীত পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: ওষুধ কোম্পানি কর্তিক প্রণীত পরিকল্পনাটি হচ্ছে মধ্যমেয়াদি পরিকল্পনা।এক বছরেরও অধিক ও সর্বোচ্চ পাঁচ বছর সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে মধ্যমেয়াদি পরিকল্পনা বলে। এই ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অধীনে অন্তর্বর্তীকালীন কোন উদ্দেশ্যে অর্জনের জন্য প্রণয়ন করা হয়ে থাকে। দেশের প্রতিষ্ঠানের কর্পোরেট লেভেলে এবং রাষ্ট্রীয় পর্যায়ের মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণ হয়।উদ্দীপকে এবিসি নামের একটি ওষুধ কোম্পানি প্রতিষ্ঠার পর থেকেই লোকসান দিয়ে আসছে। নতুন নির্বাহী যোগদানের পর কোম্পানির বিভিন্ন বিভাগের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে লোকসান কাটিয়ে মুনাফা অর্জনের লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনাটি ৫ বছরের জন্য যার মধ্যমেয়াদি পরিকল্পনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে ঔষধ কোম্পানি কর্তৃক প্রণীত পরিকল্পনাটি মধ্যমেয়াদী পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ঔষধ কোম্পানি কর্তৃক প্রণীত পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর