পরিকল্পনার কোন গুণের কারণে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করতে সম্ভব হয়েছে বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: পরিকল্পনা সমন্বয় ও যোগ সূত্র গুনের কারণে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য তৈরি করা প্রক্রিয়াকে সমন্বয়ে ও যোগসূত্র বলে। সমন্বয়ে ও যোগসূত্রের অভাবের ফলে প্রতিষ্ঠানে অসন্তুষ্টি অদক্ষতা বিশৃঙ্খলা বৃদ্ধি পায় এবং সব ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পায়। সুতরাং প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের কাজের মধ্যে বৈসাদৃশ্য দূর করে দলীয় প্রচেষ্টাকে আরো জোরদার করে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সমন্বয় ও যোগ সূত্র খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে abc নামের একটি ঔষধ কোম্পানির প্রতিষ্ঠার পর থেকেই লোকসান নিয়ে আসছে। নতুন নির্বাহী যোগদানের পর কোম্পানির বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে লোকসান কাটিয়ে মুনাফা অর্জনের লক্ষে একটি পরিকল্পনা গ্রহণ করেন। সকল বিভাগের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা কারণে চতুর্থ বছর প্রতিষ্ঠানটি এক কোটি টাকা মুনাফা অর্জন করে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের প্রতিষ্ঠানের নিয়োজিত ব্যক্তি বিভাগ ও উপবিভাগের মধ্যে এক সূত্রের গঠিত ও সংযুক্ত করে কাজ করাই হলো সমন্বয়ে অযোগ সূত্র। সমন্বয় দলীয় প্রচেষ্টাকে আরো জোরদার করে। সবাই আলাদা আলাদা ভাবে এক একটি কাজ না করে একত্রে সব কাজ করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জনে আরও সহজ হবে। তাই বলা যায় যে, পরিকল্পনা সমন্বয় ও যোগসূত্র গুণের কারণে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পরিকল্পনার কোন গুণের কারণে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করতে সম্ভব হয়ে…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর