কোন প্রক্রিয়া বাস্তবায়নের ত্রুটির কারণে মহিউদ্দিন যথাসময়ে কার্য সম্পাদনে ব্যর্থ হন? ব্যাখ্যা কর।
উত্তর: সমন্বয়ে প্রক্রিয়া বাস্তবায়নে ত্রুটির কারণে মইনুদ্দিন যথাসময়ে কার্যসম্পাদনে ব্যর্থ হন।উদ্দেশ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানের কর্মীদের দলীয় প্রচেষ্টা ও কার্যাবলির মধ্যে শৃঙ্খলা বিধান করা মিল বজায় রাখা, সামঞ্জস্য বিধান করা এবং ভারসাম্য নিশ্চিত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কাজের মধ্যে অসন্তুষ্টি অ দক্ষতা ও বিশৃঙ্খলা দেখা যায়। তাই প্রতিষ্ঠান কর্মীদের কাজের মধ্যে সাদৃশ্য বজায় রাখার জন্য দলীয় প্রতিষ্ঠাতা কে জোরদার করার ক্ষেত্রে সমন্বয়ের গুরুত্ব অপরিসীম।উদ্দীপকে মহিউদ্দিন একটি রপ্তানি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি পূর্ব সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কাজ যথাসময়ে সম্পাদনের চেষ্টা করেন। কিন্তু প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হওয়ার কারণে তিনি লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হতে পারেন না। তার কাজের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। তাই বলা যায় যে সমন্বয়ে কাজের সঠিক বাস্তবায়ন করতে না পারায় মহিউদ্দিন যথাসময়ে কার্যসম্পাদনে ব্যর্থ হন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কোন প্রক্রিয়া বাস্তবায়নের ত্রুটির কারণে মহিউদ্দিন যথাসময়ে কার্য সম্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর