কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই জনাব সিহাবের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ” মতামত ব্যক্ত কর।
উত্তর: কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই জনাব শিহাবের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ।যে সংগঠন কাঠামোতে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেক বিভাগের দায়িত্ব বিশেষজ্ঞ কর্মীদের উপর সীমিত কর্তৃত্ব অভিযোগে অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এ ধরনের সংগঠনের কাজে নিয়োজিত কর্মকর্তা দের কর্মভারগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না।উদ্দীপকের জনাব শিহাব তার প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজে প্রকৃতি অনুযায়ী ভাগ করে দেন। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ কর্মীদেরকে তিনি বিভিন্ন কাজে নিয়োজিত করে থাকেন। এছাড়া তিনি তাদের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী কাজ করতে তিনি সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকেন। এতে তার প্রতিষ্ঠানটি দিন দিন সফলতা অর্জন করছে।কার্যভিত্তিক সংগঠনের নির্বাহীদের কর্মভারগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। তাই প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহজেই সক্ষম হয়। তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায়ী পরিমণ্ডলে কাজের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন, বন্টন ও অন্যান্য ব্যবসায়ী কার্যক্রমের সর্বক্ষেত্রে বিশেষজ্ঞদের নীতি বাস্তবে রূপায়িত হচ্ছে। এই বিশেষণের নীতির প্রতিফলনই হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। তাই বলা যায় যে, কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণ জনাব শিহাবের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই জনাব সিহাবের প্রতিষ্ঠানের সফলতার…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর