উদ্দীপকে হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে হেনরি ফেয়লের এর আদেশের ঐক্য নীতি অনুসরণ করা। কোনো অধস্তনের যদি আদেশদাতা একজন মাত্র নির্বাহী বা ঊর্ধ্বতন হয়ে থাকেন এবং অধস্থন যদি সেই অনুযায়ী কাজ করতে পারেন তবে সেই আদেশকে আদেশের ঐক্য বলা হয়। এই নীতির মূল কথা হচ্ছে একটি প্রধান উদ্দেশ্য বা মৌল পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কর্মকান্ড সম্পন্ন হবে। প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে শুরু করে সকল বিভাগ ও উপবিভাগের সকল ব্যক্তির সকল কর্ম প্রচেষ্টা হবে একটি লক্ষ্য কেন্দ্রিক। উদ্দীপকে জনাব ইসতিয়াক একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সিদ্ধান্ত নিলেন যে চলতি বছরের প্রতিষ্ঠানের মুনাফা সর্বাধিক করবেন। এ লক্ষ্যে তিনি তার অধীনস্থ কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। কর্মকর্তাগণ সেই সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য অধীনস্থ কর্মচারীদের নির্দেশনা দেন। উক্ত উদ্দেশ্যের আলোকে ধারাবাহিক নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে আদেশের ঐক্য নীতি অনুসরণ করা হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে হেনরি ফেয়লের কোন নীতি অনুসরণ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর