উদ্দীপক অনুযায়ী ব্যবস্থাপনার কোন নীতিটি অনুসরণ করার ফলে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সমর্থ হয়েছে? উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতিটি অনুসরণ করার ফলে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সমর্থ হয়েছে।প্রতিষ্ঠানের কর্মীদের একটি মাত্র নির্দেশনার মাধ্যমে কাজ করতে বলা হলে তাকে আদর্শের ঐক্য নীতি বলা হয়। এরকম নীতির মূল কথা হচ্ছে একটি প্রধান উদ্দেশ্য বা পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন হবে। প্রতিষ্ঠানের উচ্চ স্তর থেকে শুরু করে সকল বিভাগ ও উপবিভাগের সকল ব্যক্তির সকল কর্ম প্রচেষ্টা হবে একটি লক্ষ্য কেন্দ্রিক।উদ্দীপকের জন্য বিস্তারিত একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সিদ্ধান্ত নিলেন চলতি বছরের প্রতিষ্ঠানের মুনাফা সর্বাধিক করবেন। এই লক্ষ্যে তিনি তার অধীনস্থ কর্মকর্তাদের নির্দেশনা দেন। কর্মকর্তাগণ সেই সাধারণ উদ্দেশ্যে অর্জনের জন্য অধীনস্থ কর্মচারীদের নির্দেশনা দেন। সবাই একটি উদ্দেশ্যকে সামনে রেখে নিজ নিজ অবস্থান থেকে নির্দেশনা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সমর্থ হয়।উদ্দীপকে প্রতিষ্ঠানটি একটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করেছে যা আদেশের ঐক্য নীতির সাদৃশ। এই নীতি অনুযায়ী একটি কাজের জন্য একাধিক নির্দেশনা বা পরস্পর সামঞ্জস্যহীন নির্দেশনা জারি করা যাবেনা। যার ফলে প্রতিষ্ঠানের কাজ সম্পাদন সহজেই করা যায় এবং প্রতিষ্ঠানকে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে কোন সমস্যা সম্মুখীন হতে হয় না। তাই বলা যায় যে উদ্দীপকে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার নির্দেশনা ঐক্য নীতিতে অনুসরণ করার ফলে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী ব্যবস্থাপনার কোন নীতিটি অনুসরণ করার ফলে প্রতিষ্ঠানট…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর