কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে মহিউদ্দিন কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে মহিউদ্দিন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষা দান করা হয় তাকে প্রশিক্ষণ বলা হয়। প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ববান হতে সহায়তা করে। উদ্দীপকের মহিউদ্দিন একটি রপ্তানি মুখী ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি পূর্ব সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের কাজ যথা সময়ে সম্বোধনের চেষ্টা করলেও প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হওয়ায় সময় মত লক্ষে পৌঁছাতে পারেন না। এ অবস্থা মোকাবেলায় তিনি ব্যবস্থাপনার প্রক্রিয়ায় দক্ষতা বৃদ্ধির চেষ্টা করছেন। প্রশিক্ষণের মাধ্যমে একটি সুসংগঠিত দল গড়ে তোলা সম্ভব। এর মাধ্যমে কর্মীদের কার্যদক্ষতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনে সক্ষম করে তোলে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা প্রদান করা হয়। এর ফলে কর্মীর কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। তাই বলা যায় যে উদ্দীপকে কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে মহিউদ্দিন প্রশিক্ষণ পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্যার্জনে মহিউদ্দিন…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর