উদ্দীপকে প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোন ধরনের নেতৃত্ব বেশি কার্যকর বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পিতৃসুলভ নেতৃত্ব বেশি কার্যকর হবে।পিতৃসুলভ নেতৃত্বে নেতা কর্মীদের সাথে পিতৃসুলভ আচরণ করেন। এক্ষেত্রে নেতা কর্মীদেরকে স্নেহের ডোরে আবদ্ধ করেন। এ নেতৃত্ব কখনো কখনো সুফল বয়ে আনলেও কর্মীদের সৃষ্টিশীলতায় বাধা হয়ে দাঁড়ায়। এ ধরনের নেতৃত্বে নেতা ক্ষমতার অধিকারী হলেও কাজাদের ক্ষেত্রে কর্মীদের সাথে পিতা পুত্রের ন্যায় ও সজল আচরণের মাধ্যমে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করেন।উদ্দীপকে আকরাম চৌধুরী ডি.এস.আর.এম রড ইন্ডাস্ট্রিসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি শ্রমিকদের মতামতের গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে থাকেন। কর্মীদের অভিযোগ শুনে তিনি তা সমাধানের চেষ্টা করেন এবং নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নিতে মতামত দেওয়ার সুযোগ প্রদান করেন। কর্মীরা মালিকের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি ISO সনদ লাভ করে। তবে প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়।বর্তমান পরিস্থিতিতে উদ্দীপকের আক্রম চৌধুরীর উচিত তার প্রতিষ্ঠানের পিতৃসুলভ নেতৃত্ব অনুসরণ করা। এরুম নেতৃত্বে নেতা একক কর্তৃত্ব ভোগ করলেও তিনি কর্মীদের প্রতি সদয় থাকেন এবং নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক তৈরি করে ক্ষমতার সুরক্ষিত রাখেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে নেতার প্রতি কর্মীদের আনুগত্য সৃষ্টি হয় এবং তার দেওয়া নির্দেশ সহজেই মেনে নেয়। তাই উদ্দীপকে প্রতিষ্ঠানটি বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পিতৃসুলভ নেতৃত্ব গ্রহণ করা উচিত।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোন ধরনের নেতৃত্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর