“পরামর্শমূলক নির্দেশনাই তাসিন লিমিটেড এর সফলতার কারণ”উদ্দীপকের আলোকে যুক্তি দেখাও।
উত্তর: পারামর্শমূলক নির্দেশনায় তাসিন লিমিটেডের সফলতার কারণ. যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যে কোন সিদ্ধান্ত গ্রহণের সময় কর্মীদের সাথে আলাপ আলোচনা করেন এবং তাদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলা হয়। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধীনস্থ কর্মীদের সাথে মিলিত হয়ে নির্দেশের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। উদ্দীপকে জনাব আশিক ও জনাব ফয়সাল যথাক্রমে তারিন লিমিটেড ও তাসিন লিমিটেড এর স্বত্বাধিকারী। এদের মধ্যে জনক ফয়সাল তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাদেরকে সাথে নিয়ে এবং তাদের মতামতটি গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এতে করে তার প্রতিষ্ঠানের সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে প্রতিষ্ঠানটি জনাব ফয়সাল পরামর্শ মূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করেন এবং এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে অধীনস্থদের মত প্রকাশের স্বাধীনতা থাকে বিধায় অধীনস্থরা কাজে আগ্রহ পায় এবং স্বতঃস্ফূর্তভাবে ও সন্তুষ্টির সাথে মালিকের জন্য কাজ করে থাকে। এরপরে মালিক তার প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনা সহজে বাস্তবায়ন করতে এবং লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। তাই বলা যায় যে পরামর্শ মূলক নির্দেশনায় তাসিন লিমিটেডের সফলতার কারণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“পরামর্শমূলক নির্দেশনাই তাসিন লিমিটেড এর সফলতার কারণ”উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর