তুমি কি মনে কর উক্ত প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো পরিবর্তনের ফলে উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো সমস্যা সৃষ্টি করতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে এরূপ সংগঠন কাঠামো পরিবর্তনের ফলে উক্ত পর্যায়ে সিদ্ধান্তে কোন সমস্যা সৃষ্টি হবে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির প্রথম সংগঠন কাঠামো ছিল সরলরৈখিক সংগঠন এবং বর্তমান সংগঠনটি হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব উচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে নিম্ন স্তরে এবং জবাবদিহিতা নিম্ন স্তর হতে উচ্চ স্তরে হস্তান্তরিত হয় তাকে সরলরখিক সংগঠন বলে। এবং যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। উদ্দীপকে সিটি ফুড লিমিটেড একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের পণ্য চাহিদা বৃদ্ধি পাওয়ায় বর্ধিত চাহিদা মেটাতে বিভাগীয় ব্যবস্থাপকগণ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন ফলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যবস্থাপত্রের দক্ষতার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং চেয়ারম্যান প্রত্যেক বিভাগে একজন করে বিশেষজ্ঞ নিয়োগ দেন। নিয়ন্ত্রিত ব্যক্তির বিভাগীয় প্রধানকে পরামর্শ প্রদান করেন কিন্তু তারা কোন পরামর্শ গ্রহণ ও বাস্তবায়নের ব্যবস্থাপকদের বাধ্য করতে পারেন না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে সংগঠন কাঠামো সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন ব্যবহার করছে যেখানে সরলরৈখিক নির্বাহী বিশেষজ্ঞের সহযোগিতায় যে কোন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তবে বিশ্বকাপ পরামর্শ দিলেও কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারা বা সিদ্ধান্ত গ্রহণ করতে নির্বাহীকে বাধ্য করতে পারেন না। ফলে প্রতিষ্ঠান সহযোগিতার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।তাই বলা যায় যে উদ্দীপকের বর্তমান সংগঠন কাঠামোটি উচ্চ পর্যায়ে সিদ্ধান্তে কোন সমস্যা সৃষ্টি হবে না।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো পরিবর্তনের ফলে উচ্চ প…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর