“নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথ কার্যকর হওয়ায় প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে”বক্তব্যের যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথভাবে কার্যকর হওয়ায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে.নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত পরিকল্পনার সাথে প্রকৃত কাজের ফলাফল তুলনা করে নির্মিত বিচ্যুতের সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থা বিশেষ। পরিকল্পনার মাধ্যমে কোন প্রতিষ্ঠান নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়া যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়।উদ্দীপকে শফিকুল আলম একটি গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার বিভাগের কাজকে দলগত কাজ মনে করেন। পরিকল্পনা অনুযায়ী কর্মীরা কাজ সম্পাদন করছে কিনা তা পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন এবং তিনি মনে করেন প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ যার মাধ্যমে পরিকল্পনার ত্রুটি নির্ণয়পূর্বক তার সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরবর্তী পরিকল্পনা প্রণয়ন করা হয়। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ব্যবস্থাপনার প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে সম্পূর্ণ করা সম্ভব এবং সহজেই লক্ষ্য অর্জন করা সম্ভব। উদ্দীপকে শফিকুল আলমের কাজগুলো নিয়ন্ত্রণের সঠিক ব্যবহারের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে উদ্দীপকে প্রাতিষ্ঠানটিতে নিয়ন্ত্রণ ব্যবস্থার যথাযথভাবে কার্যকর হওয়ায় উদ্দীপকে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
“নিয়ন্ত্রণ ব্যবস্থা যথাযথ কার্যকর হওয়ায় প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর